21.7 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িজাতীয়রাঙামাটিতে একাধিক মামলার আসামীসহ ১০ জন গ্রেফতার

রাঙামাটিতে একাধিক মামলার আসামীসহ ১০ জন গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

 

- Advertisement -nagad

রাঙামাটি শহরে পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী সহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী, মাদক কারবারী ও মাদক সেবী মোট ১০ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো- নাছির উদ্দিন ( ৪৫ ), পিতা – মৃত আমিন কোম্পানি, সাং – মহসিন কলোনী, রিজার্ভ বাজার, ০১নং ওয়ার্ড, মোঃ আনোয়ার হোসেন ( ২৬ ), পিতা – আবুল কালাম, সাং – ভেদভেদী, চেকপোস্ট সংলগ্ন, শিবাশীষ দত্ত ( ৫০ ), পিতা – মৃত হরিকমল দত্ত, সাং – ডিসি বাংলো, ০৩ নং ওয়ার্ড, জাহিদুল আলম ( ৩৫ ), পিতা – মৃত মাহাবুব আলম, সাং – উন্নয়ন বোর্ড, ০২নং ওয়ার্ড, ইরিন চাকমা (২২), পিতা – সমীর কান্ত চাকমা, সাং – ভেদভেদী, যুব উন্নয়ন এলাকা, ইমন চাকমা ( ১৯ ), পিতা – সুমন্ত চাকমা, সাং – ভেদভেদী, যুব উন্নয়ন এলাকা, সুশান্ত চাকমা ( ১৮ ), পিতা – সুমন্ত চাকমা, সাং – ভেদভেদী, যুব উন্নয়ন এলাকা, মোঃ আকাশ ( ২২ ), পিতা – মাসুদ রানা, সাং – হাসপাতাল এলাকা, থানা – কোতয়ালী, মিল্টন বিশ্বাস ( ৪০ ), পিতা – মৃত টনু বিশ্বাস, সাং- আসামবস্তি। উপরোক্ত সবাই কোতয়ালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। রনেল চাকমা ( ২২ ), পিতা – ধন্য চাকমা, সাং – মাইচছড়ি, ০৯নং ওয়ার্ড, থানা – নানিয়ারচর।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের বিভিন্ন স্পট থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »