24 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop News৪ হাজার ৫০০ টাকার কমে পাঞ্জাবি বিক্রি করা যাবেনা!

৪ হাজার ৫০০ টাকার কমে পাঞ্জাবি বিক্রি করা যাবেনা!

  নিজস্ব প্রতিবেদক
এমন হুমকি পেয়ে জীবন বাঁচাতে বিদেশে পাড়ি দিলেন কমদামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি দেশ ছেড়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ছাড়েন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশত্যাগের ছবি যুক্ত করে তিনি লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না… তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি, পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তোবা একদিন ফিরব- ইনশাআল্লাহ।’

- Advertisement -nagad

এর আগে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে দেশ ছাড়ার ঘোষণা দেন তিনি।রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে দোকান বন্ধের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানায় নবীন পাঞ্জাবির স্বত্বাধিকারী।

তিনি আরো বলেন, গতকাল থেকে আমাকে বিভিন্ন নম্বর হতে কল করে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তারা বলছে, ভিডিও যা আছে ডিলিট করে দাও। নইলে, ব্যবসা একটা বন্ধ করে দিয়েছি, আরো যেগুলো আছে সেগুলোও বন্ধ করে দেব।

নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, আমি একজন প্রবাসী। করোনার সময় এ দেশে এসে ব্যাবসা শুরু করি। আমাদের টার্গেট হলো ন্যায্য মূল্যে গ্রাহককে ভালো পণ্য সরবরাহ করা। এই প্রতিষ্ঠানের আয়-ব্যয় আমরা গরীব-দুঃখী মানুষের কল্যাণে ব্যয় করি।

এখানে প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা লোকজন কাজ করে। ফলে আমাদের যারা সাপ্লায়ার, তারাও কম মূল্যে প্রোডাক্ট দেন। আমরা ৩০০ টাকা মূল্যে পাঞ্জাবি ও পাজামা বিক্রি করি।

সেদিন পাশের দোকানদার প্রিন্স এর মালিক মাইকেল ও অন্যান্য ব্যবসায়ী সিন্ডিকেট পুলিশসহ আমাদের দোকানটি বন্ধ করে দেয়। কাস্টমারদের হেনস্তা করে।তারা বলে, এই মার্কেটে ৪ হাজার ৫০০ টাকার কমে পাঞ্জাবি ও ১ হাজার ৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না।

সরকারের কাছে আকুতি করে তিনি বলেন, সরকারকে জানাতে চাই, আমরা অনেক বাধার সম্মুখীন হয়ে ব্যাবসা পরিচালনা করি। তবে সরকার থেকে কখনও কোনো সহযোগিতা পাই না। আমরা সবসময় নিপীড়িত হয়ে থাকি। যদি সাধারণ মানুষের জন্য নিজ উদ্যোগে কিছু করতেও চাই, তখনও আমাদের ভয়ভীতি দেখানো হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »