নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম’-এর আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির কমিটি গঠনকল্পে শুক্রবার (১৫ মে) রাতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম।
আলোচনা সভায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দিনকে সদস্য সচিব করা হয়। একই সঙ্গে দৈনিক সকালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আলীকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দৈনিক আগামীর সময়ের বিশেষ প্রতিনিধি রমেন দাশগুপ্ত, দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক সুলতান মাহমুদ সেলিম, দৈনিক সমরের মুজাহিদুল ইসলাম, বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী এবং বিডিনিউজের স্টাফ রিপোর্টার উত্তম সেনগুপ্ত।
সভায় চট্টগ্রাম শহরে কর্মরত বোয়ালখালীর সাংবাদিকদের সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সদস্য ফরম সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের যোগাযোগ করার আহ্বান জানানো হয়। যোগাযোগের জন্য তৌফিকুল ইসলাম বাবরের মোবাইল নম্বর ০১৯৭৭৪৫৪৭৬৬ এবং মুহাম্মদ নাজিম উদ্দিনের মোবাইল নম্বর ০১৭১৮-২২৪২১৭ উল্লেখ করা হয়েছে।

