28.6 C
Chittagong
Saturday, 6 June 2026
বাড়িTop Newsকালুরঘাট ভান্ডালজুড়ি সড়কের প্রতিবন্ধকতা উচ্ছেদ করেছে বোয়ালখালী প্রশাসন

কালুরঘাট ভান্ডালজুড়ি সড়কের প্রতিবন্ধকতা উচ্ছেদ করেছে বোয়ালখালী প্রশাসন

ইউএনও'র তাৎক্ষণিক পদক্ষেপে জনমনে প্রশংসা

  CNN Bangladesh

বোয়ালখালী করেসপন্ডেন্ট :: কালুরঘাট ভান্ডালজুড়ি সড়কের বাগান বাড়ির নিকটস্থ ড্রেজারের বালির পাইপ দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় গতকাল থেকে কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

- Advertisement -nagad

একই সাথে কালুরঘাট সেতুর নিচে অপরিকল্পিতভাবে বালির সাইট দিয়ে বালি সড়কের পড়ছে এবং বালি লোড আনলোডও করা হচ্ছে সড়কে। এতে করে জনসাধারণ এবং চলাচলরত গাড়ি ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে প্রতিবন্ধকতা উচ্ছেদ কার্যক্রম চলছে

প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও ঘটছে দুর্ঘটনা।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কানিজ ফাতেমাকে নির্দেশনা দিলে তার নেতৃত্বে সড়ক প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ড্রেজারের পাইপ উচ্ছেদ করা হয়।

এসময় তিনি বালির সাইটগুলোকে সতর্ক করে দেন যাতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ইউএনও’র তাৎক্ষণিক এই পদক্ষেপ জনমনে প্রশংসা পেয়েছে।  চলাচলরত গাড়ির চালক ও যাত্রী সাধারণ প্রশাসনের এমন কাজ অব্যাহত রাখার প্রত্যাশা করেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »