33.2 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsতিন ডোজ টিকা নেয়া দাবিদার ফারুক নিখোঁজ নয়, আছেন বিএসএমএমইউতে

তিন ডোজ টিকা নেয়া দাবিদার ফারুক নিখোঁজ নয়, আছেন বিএসএমএমইউতে

 

করোনার তিন ডোজ টিকা গ্রহণকারী দাবিদার নারায়ণগঞ্জের সেই আলোচিত যুবক ওমর ফারুক নিখোঁজ হননি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন ওয়ার্ডে তিনি ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওমর ফারুক করোনা টিকার তিন ডোজ নিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে মেডিসিন বিভাগের একজন অধ্যাপকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারণ করোনার টিকা নেয়ার পর সাধারণত জ্বর, সর্দি, কাশি হয়ে থাকে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো কিছুই হয়নি।

ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালেও ওমর ফারুকের সঙ্গে কথা হয়েছে। তার হাতে টিকার কোনো চিহ্ন দেখা যায়নি। তার কোনো ধরনের জ্বর-সর্দি-কাশিও নেই। ওমর ফারুক মানসিকভাবে বিকারগ্রস্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে তিন সদস্যের কমিটিতে একজন মানসিক বিশেষজ্ঞ রয়েছেন।

আরও পড়ুন: ৫ তারিখের পর ট্রেন চলাচলের বিষয়ে যে বার্তা দিলো রেলওয়ে

সম্প্রতি একটি গণমাধ্যমে নারায়ণগঞ্জের ওমর ফারুক বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে টিকাদান কেন্দ্রে তিনবার টিকা নিয়েছেন বলে দাবি করেন। এ ঘটনায় দেশজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ বুধবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওমর ফারুক নামের ওই যুবকের বক্তব্য সঠিক নয় বলে দাবি করে।

- Advertisment -

সর্বশেষ

Translate »