27.2 C
Chittagong
Tuesday, 4 August 2026
বাড়িTop Newsটিকা নেয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর

টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর

 

করোনাভাইরাসের টিকা নিবন্ধনের বয়স আরও কমিয়ে আনা হয়েছে। এখন থেকে বয়স পঁচিশ হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে। 

- Advertisement -nagad

বয়সের নতুন সীমা নির্ধারণ করে টিকার জন্য নিবন্ধনের সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে করোনার টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে এ বয়সসীমায় পরিবর্তন করা হয়। 

৫ জুলাই টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। এরপরের দফায় বয়স আরও পাঁচবছর কমিয়ে ৩০ করার পর এবার ২৫ করা হলো।

দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেয়ার বয়স ৫৫ বছর বেঁধে দেয়া হয়। পরে নিবন্ধন কম হওয়ায় কমিয়ে ৪০ বছর করা হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন প্রতিদিনই প্রায় আড়াই লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সব সিটি করপোরেশন এলাকায় মডার্না ও জেলা এবং উপজেলায় দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। আর কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা দেওয়া হচ্ছে রাজধানীর সাতটি কেন্দ্রে। এছাড়া নতুন করে সম্প্রতি কোভ্যাক্সের মাধ্যমে আস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা এসেছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »