28.8 C
Chittagong
Thursday, 17 September 2026
বাড়িTop News‘চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে আগে জেলে যেতে হবে’

‘চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে আগে জেলে যেতে হবে’

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদন করতে হলে আগে জেলে যেতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১২ সেপ্টেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে আইন কমিশনের রজতজয়ন্তীর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

- Advertisement -nagad

সম্প্রতি খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চেয়েছেন তার ছোট ভাই শামীম এস্কান্দর। এ মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি।

আসছে ১৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ। এ পরিস্থিতিতে তার দণ্ড স্থগিত করে দেয়া মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছর কারাদণ্ডে দণ্ডিত হন খালেদা জিয়া। ফলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন  তিনি। ২৫ মাস কারাভোগের পর গত বছর ২৫ মার্চ তার সাজা শর্তসাপেক্ষে ছয় মাস স্থগিত করা হয়। এরপর দ্বিতীয় দফায় আরও ছয় মাস সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। এ জন্য করোনা পরিস্থিতি আমলে নেয়া হয়।

পরে আবেদনের পরিপ্রেক্ষিতে গত মার্চে তৃতীয় দফায় খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি সেপ্টেম্বরে সেই মেয়াদ শেষ হচ্ছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »