24 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsমাগুরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

মাগুরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

 

মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -nagad

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, দুপুরে ঢাকা মেট্রো-ব ১৪১১৬৪ নম্বর যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বেলা সাড়ে ৩টার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ক্রেন দিয়ে বাসটিকে টেনে পানি থেকে উপরে তোলে। এসময় বাসের ভেতর ও তলে থেকে চাপা পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়। যাদের মধ্যে দুইজন নারী ও দুজন পুরুষ। তবে এখনও তাদেরও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শালিখা থানার ওসি মাহবুবুর রহমান জানান, দমকলবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »