24.2 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িআইনবিজিবি'কে বর্ডারে পিঠ না দেখানোর কড়া নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবি’কে বর্ডারে পিঠ না দেখানোর কড়া নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

 

বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি কে পিঠ না দেখানোর নির্দেশ দেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার এম সাখাওয়াত হোসেন। সাংবাদিকদের সাথে আলাপকালে  ”বিজিবি’কে পিঠ দেখানোর নির্দেশ দেয়া হয়েছিল” উল্লেখ করে তিনি আরো বলেন – ‘আপনারা চিন্তা করতে পারেন?’ সীমান্তে আমার মানুষ মেরে পতাকা বেঠকের নাটক করা হয়।

- Advertisement -nagad

ভবিষ্যতে এমন আচরণ না করতে কড়া নির্দেশ দেন বিজিবি’কে।তাঁর নির্দেশনায় অতীতে বাংলাদেশ রাইফেলস বা বিডিআর এর কর্মপদ্ধতি অনুসরণ করার ভাব প্রকাশিত হয়েছে বলে অনেকে মনে করেন।বাংলাদেশ রাইফেলসকে আধা সামরিক বাহিনী বিজিবি’তে রুপান্তরের মাধ্যমে তাদের সাহসিকতাকে হত্যা করা হয়েছিল।

উল্লেখ্য বাংলাদেশে বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ২১ মাস পর, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ নামে নতুনভাবে আত্মপ্রকাশ করেছিল।আগের বাহিনী বাংলাদেশ রাইফেলসকে-বিডিআর বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল ২০১০ সালের ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ আইন নামে নতুন একটি আইন প্রণয়নের মাধ্যমে।

ওই আইনে বলা হয়েছিল, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং এ সম্পর্কিত কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ রাইফেলস পুনর্গঠন করে বর্ডার গার্ড বাংলাদেশ নামে একটি আধা-সামরিক বাহিনী গঠন, নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা ও রক্ষনাবেক্ষণের জন্য এই আইন প্রণীত হলো।

এর আগে ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছিল।সে ঘটনায় ৫৭ জন সেনা কর্তকর্তাসহ মোট ৭৪ জন নিহত হয়েছিলেন। এদের মধ্যে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকেও হত্যা করা হয়েছিল।

বাংলাদেশ স্বাধীন হবার পর সেনাবাহিনী ও আনসার বাহিনীতে বিদ্রোহের ঘটনা ঘটলেও বিডিআর বিদ্রোহের ঘটনায় নৃশংসতা ছিল সবচেয়ে বেশি।

এ ঘটনার পর বাহিনীটির নাম, লোগো ও পোশাক পরিবর্তন ছাড়াও পুরো বাহিনীকেই পুনর্গঠন করা হয়েছিল।

বিডিআর বিদ্রোহের একদিন পরেই বিডিআর এর মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয় তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মইনুল ইসলামকে। যিনি পরবর্তীতে সেনাবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেছেন।

সম্রাট

- Advertisment -

সর্বশেষ

Translate »