33.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িঅর্থনীতিবিডিঅ্যাপস স্থানীয় মিডিয়া ভার্চুয়াল মিটআপ অনুষ্ঠিত

বিডিঅ্যাপস স্থানীয় মিডিয়া ভার্চুয়াল মিটআপ অনুষ্ঠিত

 

নিউজ ডেস্ক :: বিডিঅ্যাপস এর আয়োজনে চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা সহ নানা গুরুত্বপূর্ণ শহরের স্থানীয় মিডিয়াদের নিয়ে গত ১৮ নভেম্ভর অনুষ্ঠিত হলো একটি স্থানীয় মিডিয়া ভার্চুয়াল মিটআপ। আয়োজনটিতে বিডিঅ্যাপস এর সঙ্গে সংযুক্ত এসব প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্লাটফর্মটিতে কাজ করার অভিজ্ঞতা, বিডিঅ্যাপস এর উচ্চপদস্থ কর্মকর্তাদের অভিমত ও পরামর্শ, ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

- Advertisement -nagad

উক্ত অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেদের জেনারেল ম্যানেজার ফয়সাল আহমেদ, ম্যানেজার সিফাত উল হক, বিডিঅ্যাপস এর বিজনেস এনগেঞ্জমেন্ট লিড মুহাম্মাদ আলতামিশ নাবিল, বিডিঅ্যাপ্স চট্টগ্রামের কমিউনিটি ডেভলপার মোহাম্মাদ আরিফ হাসান রিয়াদ, বিডিঅ্যাপস খুলনার কমিউনিটি ডেভলপমেন্ট এক্সিকিউটিভ সৈয়দ ফাহাদ মাহমুদ, মিয়াকি মিডিয়া লিমিটেডের সিইও তানিম ইসলাম।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীর বড়ুয়া- দৈনিক আজাদী, সারোয়ার আহমেদ – দৈনিক পূর্বকোণ, সাবের শাহ – চিটাগং লাইভ, হামিদ রনি – নোয়াখালী টিভি, এইচ আই তানজির – চ্যানেল খুলনা, সায়মন আজাদ – দৈনিক তথ্য সহ আরো অনেকে।

প্রসঙ্গত, বিডি অ্যাপস হচ্ছে রবি আজিয়াটা লিমিটেডের একটি দেশীয় অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম যেখানে সকল ধরনের মোবাইলের উপযোগী অ্যাপস নির্মাণ করে সহজেই ডেভেলপারগন ও উদ্যক্তাগন সহজেই নিজস্ব সার্ভিসটি চালু করতে পারেন। সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে তাদের আপন শক্তিতে উজ্জীবিত করতে চায় বিডিঅ্যাপস।

- Advertisment -

সর্বশেষ

Translate »