21.8 C
Chittagong
Saturday, 11 April 2026
বাড়িধর্মবোয়ালখালীর চরখিজিরপুরে ইমন হত্যার প্রতিবাদে মানববন্ধন

বোয়ালখালীর চরখিজিরপুরে ইমন হত্যার প্রতিবাদে মানববন্ধন

 

- Advertisement -nagad

এম.জাহিদ হাসান
বোয়ালখালী প্রতিনিধি ঃ
বোয়ালখালীতে আলমগীর সালাম ইমন হত্যার প্রতিবাদে গত ২৮ মে বেলা ৩টায় উপজেলার পূর্ব চরখিজিরপুর এলকাবাসীর ব্যবস্থাপনায় সৈয়দা নুর নাহার শাহী জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইমনের পিতা আবদুস সালাম, ছোট বোন তানবীন সালাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোহাম্মদ ইউনুচ, চরখিজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল মনছুর, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, যুবলীগ নেতা হাসানুজ্জামান বাবুল, সমাজ হিতৈষী মোঃ আনোয়ার হোসেনসহ এলাকার সুুশীল সমাজের ব্যক্তিবর্গ।
আসাদুল ইসলাম জনির উপস্থাপনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- ইমন খুবই শান্ত সৃষ্ট ছিল , তার সাথে এলাকার কারো বিরোধ ছিল না। সম্পত্তি বিরোধের জেরে যারা ইমনকে নির্মম ভাবে হত্যা করেছে তাদের দ্রুত ফাঁসির দাবী জানাচ্ছি।
উল্লেখ্য যে গত
মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাতে সম্পত্তি বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে উপজেলার পূর্ব চরখিজিরপুর গ্রামের মোবারক আলী ফকিরের বাড়ীর আলমগীর সালাম ইমন খুন হয়

- Advertisment -

সর্বশেষ

Translate »