28.2 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িধর্মকরোনা আক্রান্তদের জমজমের পানি খাওয়ানোর নির্দেশ

করোনা আক্রান্তদের জমজমের পানি খাওয়ানোর নির্দেশ

 

সৌদি আরবের হারামাইন প্রেসিডেন্সির প্রধান প্রফেসর ড. শায়েখ আবদুর রহমান বিন আব্দুল আজিজ আস সুদাইস মহামারী করোনায় আক্রান্তদের জন্য জমজমের পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন। সামাজিক ও জাতীয় দায়িত্ববোধ থেকে তিনি এ ঘোষণা দেন।

- Advertisement -nagad

আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম ভিত্তিক আল খালিজ টুডের অনলাইন সংস্করনের প্রতিবেদনে বলা হয়েছে, শায়েখ সুদাইসের ঘোষণার পর থেকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদেরকে জমজমের পানি সরবরাহ করা শুরু হয়েছে। এছাড়া মক্কা ও মদিনা অধিদপ্তরও তাদের নিজস্ব তত্ত্বাবধানে করোনায় আক্রান্ত রোগীদের জন্য জমজমের পানি বিতরণ করছেন।উল্লেখ্য, জমজম মসজিদে হারামের কাছে অবস্থিত একটি প্রসিদ্ধ কূপ। পবিত্র কাবা ও এই কূপের মধ্যে দূরত্ব মাত্র ৩৮ গজের। হজ ও উমরা আদায়কারীর জন্য বিশেষভাবে এবং পৃথিবীর সব মুসলমানের জন্য সাধারণভাবে জমজমের পানি পান করা মুস্তাহাব। সহিহ হাদিসে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জমজম থেকে পানি পান করেছেন।

কোনো কোনো হাদিসে জমজমের পানিকে ‘রোগীর ঔষধ’ বলে উল্লেখ করা হয়েছে। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, হজরত রাসুলুল্লাহ (সা.) নিজের সঙ্গে পাত্রে ও মশকে করে জমজমের পানি বহন করতেন। তা অসুস্থদের ওপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »