26.8 C
Chittagong
Saturday, 1 August 2026
বাড়িমিডিয়াকরোনা আক্রান্ত সেই সাংবাদিকের অবস্থার উন্নতি

করোনা আক্রান্ত সেই সাংবাদিকের অবস্থার উন্নতি

 

যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ এক সাংবাদিক নিজেই তার ফেসবুকে পোস্ট দিয়ে করোনা শনাক্তের খবর জানিয়েছিলেন। তবে বর্তমানে তার পরিবারের আক্রানরা ভালো আছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার (১৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ কথা জানান। বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।ফেসবুক পোস্টে ওই সাংবাদিক জানান, আল্লাহর দয়ায় তিনি ও তার শ্বশুর বেশ ভালোই আছেন। আজকে তাদের আবারো নমুনা পরীক্ষা করা হবে। সেখানেও তাদের নেগেটিভ আসবে বলে তিনি আশাবাদী। এছাড়া সবার কাছে তিনি এই সঙ্কটে দোয়া চেয়েছেন।

- Advertisement -nagad

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) যুমনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল এক সংবাদকর্মীর করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় টেলিভিশনটির আরও ৩৪ জন সংবাদকমীকে সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ।তিনি আরও বলেন, করোনা ভাইরাস আক্রান্ত সংবাদকর্মী খালেদা জিয়ার মুক্তির অ্যাসাইনমেন্ট কভার করে ১৫ দিনের হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর তিনি একদিন অফিস করে একদিনের ছুটি নেন তার শ্বশুরের করোনা ভাইরাস পরীক্ষা করানোর জন্য। তার শ্বশুরকে পরীক্ষা করাতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারও পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরীক্ষা করে দুজনেরই কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।এর আগে গত ৩ এপ্রিল ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »