32.2 C
Chittagong
Sunday, 26 April 2026
বাড়িTop Newsপহেলা বৈশাখে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক 

পহেলা বৈশাখে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক 

 

দুয়ারে কড়া নাড়ছে বাংলা ও বাঙালি সংস্কৃতির অপরিহার্য অংশ পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ। পুরোনো বছরের সব জরাজীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনের আহ্বানে বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দকে বরণ করবে জাতি। আগামী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে বর্ষবরণ উপলক্ষে নগরবাসীর সার্বিক নিরাপত্তাসহ সুশঙ্খল পরিবেশ বজায় রাখতে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাসমূহ এ বিশেষ ট্রাফিক ব্যবস্থার আওতায় থাকবে।

- Advertisement -nagad

বর্ষবরণের উৎসবের এ দিনটি ঘিরে রাজধানীর রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, চারুকলা ইনস্টিটিউট, ঢাবি ক্যাম্পাস, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্টসহ আশেপাশের এলাকায় জনসমাগমকে কেন্দ্র করে যানবাহন চলাচলের ক্ষেত্রে ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জাগো নিউজকে এসব তথ্য জানান।

বৈশাখের প্রথম দিন রাজধানীর যেসব রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল-
১. বাংলামটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর
২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস ভবন-কদম ফোয়ারা
৩. মৎসভবন-শাহবাগ-কাঁটাবন
৪. পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং
৫. বকশী বাজার-শহীদ মিনার-টিএসসি
৬. শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর
৭. নীলক্ষেত-টিএসসি

- Advertisment -

সর্বশেষ

Translate »