30.5 C
Chittagong
Thursday, 23 April 2026
বাড়িমিডিয়াহাটহাজারী সাংবাদিক সোসাইটি’ আত্মপ্রকাশ  

হাটহাজারী সাংবাদিক সোসাইটি’ আত্মপ্রকাশ  

 


হাটহাজারীতে সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা,ঐক্য,স্বার্থ রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে’হাটহাজারী সাংবাদিক সোসাইটি’গঠিত হয়েছে।
শুক্রবার (১২ আগষ্ট) সন্ধ্যা ৭টায়,হাটহাজারী উপজেলা’র বড়দিঘীর পাড়স্থ ফুড নেস্ট রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনটি আনুষ্ঠানিকভাবে ‘হাটহাজারী সাংবাদিক সোসাইটি’নামে আত্মপ্রকাশ করে।

- Advertisement -nagad

উক্ত সভায় হাটহাজারীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কমিটিতে সর্বসম্মতিক্রমে বিজয় টিভি’র সিনিয়র রিপোর্টার এম.হাবিব রেজা’কে সভাপতি ও প্রিয় কন্ঠ পত্রিকা’র সম্পাদক আমান উল্লাহ সৈয়দ’কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি’ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটি’র অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মোঃ ছরোয়ার উল আলম, চট্টগ্রাম ব্যুরো চীফ (দৈনিক স্বদেশ বিচিত্রা) অর্থ সম্পাদক, মোঃ রবিউল হোসেন (দৈনিক নবজীবন),দপ্তর সম্পাদক মুহাম্মদ শওকত (মাসিক সরগম),আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মাজহারুল ইসলাম (আমাদের নতুন সময়),প্রচার ও প্রকাশনা সম্পাদক,মোঃ আবিদুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোঃ সুলাইমান (দৈনিক সময়ের সংলাপ) ধর্ম বিষয়ক সম্পাদক-কামরুল হাসান, ত্রাণ ও জনকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, (দৈনিক ক্রাইম ওয়াচ), কার্যনির্বাহী সদস্য, মোঃ ইউসুফ (দৈনিক ক্রাইম ওয়াচ),কার্যনির্বাহী সদস্য আইমান চৌধুরী (স্বাধীনকন্ঠ টিভি) কার্যনির্বাহী সদস্য মোঃ মিলন ( প্রিয়কন্ঠ পত্রিকা)

১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা’র পরে কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক বলেন, আমরা সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, ঐক্য, স্বার্থ রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে হাটহাজারী উপজেলা’তে কর্মরত সাংবাদিক ভাইদের’কে নিয়ে মিলেমিশে কাজ করে যাবো এবং আমাদের উপর অর্পিত যে দায়িত্ব দেওয়া হয়েছে তা- সততার সাথে সঠিকভাবে পালন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকিবো ।

- Advertisment -

সর্বশেষ

Translate »