28.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop News১৫ বছর আগের পদোন্নতি পেলো আজ ১৫ বছর পর

১৫ বছর আগের পদোন্নতি পেলো আজ ১৫ বছর পর

 

কারো চাকরির শেষ সময়। কেউবা একই টেবিলে কাটিয়ে দিয়েছেন দেড় দশক। কাউকে ‘জামায়াত-বিএনপি’ তকমা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে প্রতিষ্ঠানের বাইরে। অনেক অভিজ্ঞ, সিনিয়র ও দক্ষ কর্মকর্তাকে বয়সে সন্তানসমতুল্য কর্মকর্তার অধীনস্থ টেবিলে পোস্টিং দিয়ে চালানো হয় মানসিক নির্যাতন। এমন দীর্ঘ বৈষম্য-বঞ্চনা ও নির্যাতনের আগল ভেঙ্গে শেষ পর্যন্ত পদোন্নতি দেয়া হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) বঞ্চিত ৯ কর্মকর্তাকে। ‘উপ-পরিচালক’ থেকে পদোন্নতি দিয়ে করা হয়েছে ‘পরিচালক’।

- Advertisement -nagad

আজ (বুধবার) পদোন্নতি বিষয়ে প্রজ্ঞাপন জারি করেনে সংস্থাটির পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল। উপ-পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, মো: গোলাম ফারুক, ড. মোহাম্মদ জহিরুল হুদা, মো: নাছিরউদ্দিন, খান মো: মীজানুল ইসলাম, মো: রফিকুজ্জামান, মো: মোনায়েম হোসেন, মলয় কুমার সাহা, মো: আব্দুল মাজেদ ও সৈয়দ তাহসিনুল হক। পদোন্নতিপ্রাপ্তদের অনেকে আজই যোগদান করেন। তবে সময়মতো স্বাভাবিক পদোন্নতি না হওয়ায় খুশি হতে পারেননি কোনো কোনো কর্মকর্তা। পরিচালক পদে উন্নীত সিনিয়র কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হুদা বলেন, এ পদোন্নতিতে একটি টাকাও বেতন বাড়বে না। যে পদোন্নতি ১৫ বছর আগে স্বাভাবিক নিয়মেই হওয়ার কথা ছিলো সেটি হলো ১৫ বছর পর। এ পদোন্নতিতে ২৯ বছরের চাকরি জীবনে অর্জিত আমার জ্যেষ্ঠতা পুনরুদ্ধার হয়নি।

- Advertisment -

সর্বশেষ

Translate »