26 C
Chittagong
Saturday, 11 April 2026
বাড়িমিডিয়াসাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা 

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা 

  নিজস্ব প্রতিবেদক

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা :: সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ বেশকিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। এমনটিই জানিয়েছেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

- Advertisement -nagad

রোববার (৩ আগস্ট) বিকালে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজবোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ বেশকিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি সাংবাদিকদের চাইলেই চাকরিচ্যুত করাকে কীভাবে রোধ করা যায়, সে বিষয় নিয়ে আমরা কাজ চলছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের বেতন যদি না দেয়া হয়— সেসব হাউসদের নিয়ে কী করা যায় সেই বিষয়টি আমরা দেখবো।
সাংবাদিকদের হাউসের মালিকানা বা অংশ বা অন‍্য কোনো সুবিধা দেয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বড় ভূমিকা পালন করেছেন। এজন্য তাদের কল্যাণে সাংবাদিক সংগঠনসহ স্ব স্ব মিডিয়া হাউসকে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »