27.7 C
Chittagong
Wednesday, 10 June 2026
বাড়িমিডিয়াবোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আলমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আলমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

 

- Advertisement -nagad

বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজাদীর বোয়ালখালী সংবাদদাতা এস. এম মঞ্জুর আলমের আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সিরাজুল ইসলাম। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের দাতা সদস্য হাজী নাছের আলী। দোয়া, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন গোমদন্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়্যদ আহমদুল হক মাইজভান্ডারী। দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক মো. ফারুক ইসলাম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী মিন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, প্রচার সম্পাদক এস. এম নঈম উদ্দীন, বনি হাসান চক্ষু হাসপাতালের পরিচালক এম এ তালেব, ব্যবসায়ী নুরুল ইসলাম, ভেনাস চক্ষু হাসপাতালের শহিদুল ইসলাম, শাহা আলম বাবলু, খোরশেদ আলম প্রমুখ।

- Advertisment -

সর্বশেষ

Translate »