26.8 C
Chittagong
Friday, 10 April 2026
বাড়িTop Newsসহকারী জজের ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে গ্রেফতার গাড়িচালক

সহকারী জজের ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে গ্রেফতার গাড়িচালক

 

নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র সহকারী জজ তাহমিনা আক্তার তমার ব্যক্তিগত গাড়িচালকের বিরুদ্ধে তার নগদ ৩০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

- Advertisement -nagad

অভিযুক্ত গাড়িচালকের নাম জাহাঙ্গীর হোসেন। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ডিমা গ্রামের মজিবুর রহমান ও আনোয়ারা বিবির ছেলে।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সহকারী জজ তাহমিনা আক্তার তমার বাড়ি ভাড়া, ইউলিটি বিল, বিদ্যুৎ বিল, পেট্রল পাম্পের বিল পরিশোধ না করে সেই টাকা নিয়ে পালিয়ে গেছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে জেলা জজ আদালতের পেশকার আনোয়ার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, সিনিয়র সহকারী জজ তাহমিনা আক্তার তমা ফতুল্লার ভূইগড় এলাকায় রূপায়ন টাউনে একটি ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করেন। তিনি ফ্ল্যাটের বিল পরিশোধের জন্য মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় ব্যক্তিগত গাড়িচালক জাহাঙ্গীরের কাছে ৩০ হাজার টাকা দেন। কিন্তু বিল পরিশোধ না করে পালিয়ে গ্রামের বাড়ি চলে যান চালক।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আসামিকে শনাক্ত করে গ্রেফতার করেছে নওগাঁ থানা পুলিশ। তাকে আনতে মামলার তদন্তকারী কর্মকর্তা নওগাঁ গেছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »